আন্তর্জাতিক

মুসলিম ভোটেই নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে প্রতি চারজনে একজন মুসলমান। মোট ভোটের শতাংশের হারে মুসলিমদের ঘোষিত অংশীদারি ২৭ শতাংশ, অঘোষিত ৩০ শতাংশ। ভারতে আসাম ও জম্মু কাশ্মীরের পর পশ্চিমবঙ্গেই মুসলিমরা সংখ্যায় বেশি।

একটি সমীক্ষায় জানানো হয়েছে, এবারও মুসলিম ভোটেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। মূলত কংগ্রেসের সমর্থক পশ্চিমবঙ্গের মুসলিমরা ১৯৭৭ সালের পর মূলত বামমুখী হয়। ২০০৮ সাল থেকে সিপিএম সম্পর্কে মোহভঙ্গ হওয়ার পর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অভিমুখী হয়।

মুসলিমদের নিরবচ্ছিন্ন সমর্থনেই মমতা এগারো ও ষোলোর নির্বাচন জেতেন। কিন্তু, এবার এসে গেছে মুসলিমদের নিজস্ব দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরোধী।

এই আইএসএফের ওপর অনেকটাই নির্ভর করবে পশ্চিমবঙ্গের ভোট ভাগ্য।আইএসএফ জোট বেঁধেছে বাম-কংগ্রেস জোটের সঙ্গে। রাজনৈতিক পন্ডিতরা মনে করছেন এই জোট নির্বাচনে কি ভাবে চ্যালেঞ্জ ছোড়ে সেটাই এবারের ভোটে দেখার বিষয়। তবে, একটা ব্যাপারে রাজনৈতিক সমীক্ষকরা নিশ্চিত, দুই মে ভোটের ফলাফল ঘোষিত হলেও আসল খেলা হবে ভোটের পরে। পোস্ট পোল আলায়েন্স-এ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা