আন্তর্জাতিক

আইএস ও মার্কিন বাহিনী একই মুদ্রার এপিঠ-ওপিঠ

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি এবং আইএস জঙ্গিবাদ একই মুদ্রার দুই পিঠ মাত্র।

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক ইরাক সফর সম্পর্কে এক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিবৃতিতে এ মন্তব্য করেছে হিজবুল্লাহ। পোপ ফ্রান্সিস ইরাক সফরে গিয়ে দেশটির প্রখ্যাত শিয়া আলেম গ্রান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সঙ্গে সাক্ষাৎ করেন।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, “আমেরিকা এবং আইএস জঙ্গিবাদ এই মুদ্রার দুই পিঠ মাত্র। উভয়ই ইরাকি জনগণের পাশাপাশি দেশটির ঐক্য, সামাজিক, ধর্মীয় ও জাতীয় সংহতিকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।”

হিজবুল্লাহ আরো বলেছে, ইরাক গত দুই দশকে আমেরিকা ও জঙ্গিদের পক্ষ থেকে চাপিয়ে দেয়া যুদ্ধসহ অসংখ্য সংকটের মোকাবিলা করেছে। পোপের সফরের মাধ্যমে ইরাকিদের এই দুঃখ-কষ্টের অবসান হবে এবং দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাঙ্ক্ষিত অবস্থান ফিরে পাবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেছে হিজবুল্লাহ।

পোপ ফ্রান্সিস ইরাক সফরে উগ্র জঙ্গিবাদের নিন্দা জানান। কিন্তু তিনি দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে কোনো কথা বলেননি। অথচ ইরাকি জনগণ মনে করেন, তাদের দেশে সন্ত্রাসী মার্কিন সেনা উপস্থিতির কারণেই মূলত ইরাকের নিরাপত্তাহীনতার অবসান হচ্ছে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা