আন্তর্জাতিক

কার্বন নির্গমনে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে ফেডএক্স

আন্তর্জাতিক ডেস্ক : ফেডএক্স ২০৪০ সালের মধ্যে বিশ্বজুড়ে পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নির্গমন শূন্যের কোটায় নামিয়ে আনতে দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েছে। সংস্থাটি বিদ্যুৎচালিত গাড়ি ও কার্বন ক্যাপচার গবেষণাসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। খবর সিএনবিসি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে সংস্থার সব পিকআপ ও ডেলিভারি যানবাহন বিদ্যুৎচালিত হবে। বিশ্বজুড়ে ২ লাখেরও বেশি যানবাহন এবং ৬৮০টি কার্গো উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থা ফেডএক্স তার উড়োজাহাজ ও যানবাহন থেকে কার্বন নির্গমন কমিয়ে আনতে বিকল্প জ্বালানিতে বিনিয়োগ চালিয়ে যাবে বলেও জানিয়েছে।

ফেডএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রেড স্মিথ এক বিবৃতিতে বলেন, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী পদক্ষেপ নেয়া আমাদের দায়িত্ব। এ লক্ষ্য আমাদের কার্যক্রম টেকসই অবস্থান নিশ্চিত করতে দীর্ঘ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ফেডএক্স এ শিল্পের দীর্ঘমেয়াদি রূপান্তরমূলক সমাধানে বিনিয়োগ করে যাবে।

ফেডএক্স জানিয়েছে, প্রাকৃতিক কার্বন নির্গমন কমিয়ে আনতে ইয়েল কেন্দ্র স্থাপন করতে ইয়েল বিশ্ববিদ্যালয়ে ১০ কোটি ডলার সহায়তা দেয়া হবে। এ বিনিয়োগ কার্বন ক্যাপচারের বর্তমান স্কেল বাড়িয়ে তুলতে সহায়তা করবে। ফেডএক্সের প্রধান সাসটেইনেবিলিটি কর্মকর্তা মিচ জ্যাকসন এক বিবৃতিতে বলেন, যদিও পরিবেশের প্রভাব কমাতে আমরা দুর্দান্ত পদক্ষেপ নিয়েছি, তবে আমাদের আরও অনেক কিছু করতে হবে।

ফেডএক্স পরবর্তী কয়েক দশকের মধ্যে কার্বন-নিরপেক্ষ হয়ে ওঠার লক্ষ্য নির্ধারণকারী অন্য বড় সংস্থাগুলোর কাতারে নাম লিখিয়েছে। এর আগে ২০৪০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রতি দিয়ে রিটেইল জায়ান্ট অ্যামাজন অন্যান্য সংস্থাকে একই ধরনের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা