আন্তর্জাতিক

আস্থা ভোটে জিতে ক্ষমতা সুসংহত ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক: বিরোধীদের বয়কটের মধ্যে পার্লামেন্টের অধিবেশনে আস্থা ভোটে জিতে নিজের ক্ষমতাকে আরও সুসংহত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবারের ভোটে তিনি ১৭৮ জনের সমর্থন নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি সপ্তাহে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে হেরে যান সরকারের অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ। এরপর নিজ থেকেই আস্থা ভোটের ডাক দেন ইমরান খান।

এই আস্থা ভোটে জেতার জন্য পার্লামেন্টের জাতীয় পরিষদে ১৭২টি ভোটের প্রয়োজন ছিল ইমরানের। এর চেয়ে ৬টি ভোট বেশি পেয়েছেন তিনি। স্পিকার আসাদ কায়সার এসব তথ্য জানান।

২০১৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন ইমরান খান। ওই নির্বাচনে তার জোট ১৭৬টি আসন পেয়েছিল।

এদিকে শনিবার (৬ মার্চ) ভোট বর্জনের পর বিরোধীরা বলেছে, সিনেটে আবদুল হাফিজ শেখের পরাজয়ের মধ্য দিয়েই এটা নিশ্চিত হয়েছে জাতীয় পরিষদে ইমরানের আর সংখ্যাগরিষ্ঠতা নেই। এই আস্থা ভোটের কোনো প্রয়োজন ছিল না।

বিরোধী দলগুলো এ অধিবেশন বয়কট করেছিল। বিরোধীদলীয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেন, ‘পাকিস্তানের জনগণকে ধোঁকা দিতে এই অধিবেশন ডাকা হয়েছিল’।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা