আন্তর্জাতিক

ইরান থেকে জব্দ করা তেল বেচে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় ২০২০ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জব্দ করা ১০ লাখের বেশি ব্যারেল তেল এরই মধ্যে বিক্রি করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগীয় একজন কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্যটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জব্দ করার পর ইরানের তেলবাহী আরেকটি জাহাজ মার্কিন বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।

জানা গেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে গত বছর চারটি ট্যাংকারে করে তেহরান থেকে ভেনেজুয়েলায় পাঠানো ১২ লাখ ব্যারেল জ্বালানি তেল আটক করে যুক্তরাষ্ট্র।

জব্দ করার পর বিপুল পরিমাণ এসব তেল অন্য জাহাজে স্থানান্তর করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ইরানের জব্দ করা তেল বিক্রি করে পাওয়া অর্থ রাষ্ট্রীয় মদদে সহিংসতার শিকারদের মধ্যে বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মুখপাত্র জানিয়েছেন, জব্দ করা ইরানি তেল বিক্রি করা হয়ে গেছে। তবে তেল বিক্রি করে কী পরিমাণ অর্থ পাওয়া গেছে, তা জানাননি তিনি। সূত্র : আল-জাজিরা

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা