আন্তর্জাতিক

করোনার প্রভাবে দূষণমুক্ত ইউরোপের বাতাস

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে ইউরোপের জীবনযাত্রা। রাস্তাগুলো সম্পূর্ন ফাঁকা। নেই কোনো যানবাহন।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বন্ধ রয়েছে অফিস, আদালত আর কারখানাগুলো। ফলে দ্রুত বায়ু দূষণ থেমে গেছে মহাদেশটিতে। এর ফলে দূষণমুক্ত হচ্ছে ইউরোপের বাতাস।

শিল্পোন্নত মহাদেশটিতে নাইট্রোজেন ডাইঅক্সাইডের নিঃসরণ একেবারে বন্ধ হয়ে গেছে। রয়্যাল নেদারল্যান্ড মেটেওরোলোজিক্যাল ইনস্টিটিউএর গবেষণায় উঠে এসেছে ইউরোপের নতুন এ চিত্র। তাদের তৈরি ম্যাপ থেকে দেখা গেছে জীবাশ্মা জ্বালানি পোড়ানো বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের বাতাসের মান উন্নয়ন এখন স্পষ্ট।

এটি বোঝাতে তারা ২০১৯ সালের মার্চ মাসের সঙ্গে এ বছরের মার্চের বাতাসের অবস্থা তুলনা করেছেন। এতে দেখা গেছে গত বছরের ওই সময়ের তুলনায় এ বছর কয়েক গুন কম দূষণ হচ্ছে ইউরোপের বাতাস।

পৃথিবীর উপরিপৃষ্ঠ পর্যবেক্ষণকারী একটি স্যাটেলাইট হচ্ছে সেন্টিনেল-৫পি। এটি পরিচালনা করে থাকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এটি ২০১৭ সালে বৃটেনের এয়ারবাস কোম্পানি তৈরি করেছিল। এ স্যাটেলাইট থেকে পৃথিবী থেকে সূর্যের আলোর প্রতিফলন মাপা যায়। এটি বায়ুমন্ডলে থাকা সালফার ডাইঅক্সাইড, ওজন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোঅক্সাইড ও অ্যারোসলের পরিমাণ নির্নয় করতে পারে।

বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের তথ্যও তাদের প্রাপ্ত তথ্যের সঙ্গে সমন্বয় করবেন। চীনের দূষণ কমে আসার বিষয়টিও এভাবেই নিশ্চিত হওয়া গিয়েছিল।

চীনে এখন লকডাউন খুলে দেয়া হচ্ছে। কিন্তু ইউরোপ পুরোপুরি অবরুদ্ধ। তাই সেখানেও একই ফলাফল আশা করছেন সবাই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা