আন্তর্জাতিক

তালেবানের হামলায় আফগানিস্তানে ১৬ নিরাপত্তারক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের হামলায় আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে ১৬ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

তোলো নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে তালিবান বাহিনী আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায়। অত্যাধুনিক একে-৪৭ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে সরকারি বাহিনীর ওপর হঠাৎ আক্রমণ করে তারা। কিছু বোঝার আগেই বেশ কয়েকজন সৈনিকের মৃত্যু হয়।

ওই হামলায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে আফগান সরকারি বাহিনী। আফগানিস্তানে দুই দশক ধরে চলা যুদ্ধ বন্ধে গত বছরের ২৯ ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির শর্ত ছিল তালেবান আফগানিস্তানে সহিংসতা কমিয়ে আনবে এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ রাখবে না। বিনিময়ে যুক্তরাষ্ট্র ২০২১ সালে মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি প্রত্যাহার করবে।

চুক্তির শর্তানুসারে সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সি শেষের আগের দিনও আফগানিস্তান থেকে কিছু সৈন্য প্রত্যাহার করেন। সেখানে যুক্তরাষ্ট্রের ২৫ শ সৈন্য আছে যা ২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের করা শান্তি চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

ন্যাটো জানিয়েছে, ২০২১ সালে মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার হবে না। কারণ হিসেবে তারা তালেবানের সহিংসতা বন্ধ না করার কথা বলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা