আন্তর্জাতিক

করোনায় প্রথম এক রাজকন্যার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এবার মারা গেলেন রাজ পরিবারের এক সদস্য। তিনি ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া তেরেসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬।

২৭ মার্চ শুক্রবার শোকার্ত রাজপরিবারের পক্ষে তার মৃত্যুর এই বার্তা ঘোষণা দেন তার ছোট ভাই প্রিন্স সিক্সটাস হেনরি।

রাজপরিবারের সদস্যদের মাঝে কোন ব্যক্তির করোনায় মৃত্যুর ঘটনা এটাই বিশ্বে প্রথম।

প্রিন্স জাভিয়ার এবং ম্যাডেলিন ডি বোরবনের মেয়ে মারিয়া তেরেসা ১৯৩৩ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। বর্তমান তিনি বংশের মধ্যে হাউজ অব বোরবনের ক্যাডেট শাখার সদস্য ছিলেন।

মারিয়া তেরেসা বিয়ে করেননি। কোনো সন্তানও নেই তার। প্রাপ্ত বয়সে জীবনের বেশিরভাগ সময় তিনি মাদ্রিদে কাটিয়েছেন। তিনি স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখি করতেন।

২০১৪ সালে ফরাসি সংবাদপত্র লিবারেশনকে রাজকন্যা বলেছিলেন, তার পরিবার স্পেনে কখনও রাজত্ব করেনি।

তিনি আরও বলেন, আমার বাবা তার বংশকে সিংহাসনে ফিরিয়ে আনতে সমস্ত জীবন সংগ্রাম করেছন। খবর: দ্য এক্সপ্রেস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা