আন্তর্জাতিক

ভারতে শ্মশানঘাটে ভবনের ছাদ ধ্বসে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার মুরাদনগর এলাকায় শ্মশানঘাটের ভবনের ছাদ ধ্বসে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১৫ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ভারি বৃষ্টিপাতের কারণে শ্মশানটির ছাদ ধ্বসে পড়েছিল বলে জানা যায়। সেই সময় শ্মশানে জয় রাম নামে এক বৃদ্ধের লাশ দাহ করা হচ্ছিল।

নিহতরা জয় রামের দাহে অংশগ্রহণ করতে এসেছিল। দুর্ঘটনার পর উদ্ধারকর্মী ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তুপের নিচে অনুসন্ধান চালান। গাজিয়াবাদের সিনিয়র পুলিশ সুপার কালানিধি নাইথানি বলেন, ধ্বংসস্তুপের নিচে ২৫-৩০ জন আটকা পড়েছিল বলে প্রাথমিক প্রতিবেদনে জানা যায়।

মীরুতের বিভাগীয় কমিশনার আনিতা সি মেশরাম জানান, ‘এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন। ঘটনাস্থালে সর্বমোট ৩৮ জন মানুষ উপস্থিত ছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত কার্যক্রম শেষ হলে তা রাজ্য সরকারের নিকট পাঠানো হবে।

গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের প্রধান মেডিক্যাল তত্ত্বাবধায়ক ডা. অনুরাগ ভারগাভা বলেন, হাসপাতাল ১৯টি লাশ পেয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দও দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। সূত্র : আনাদোলু এজেন্সি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা