আন্তর্জাতিক

আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ!

আন্তর্জাতিক ডেস্ক : আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা কোথায়! সম্প্রতি চীনের আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনার পর থেকেই তিনি নিখোঁজ। তাকে কোথাও দেখা যাচ্ছে না। এমনকি নিজের সৃষ্ট রিয়েলিটি টিভি শোতেও তিনি নেই। তাহলে জ্যাক মা কোথায়? রিয়েলিটি শো-এর পেজ থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে। এই শোতে তিনি বিচারক। সেখানে তাকে আর দেখা যাচ্ছে না। প্রকাশ্যে জনগণের মাঝেও তাকে দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর আদলে জ্যাক মা সৃষ্টি করেছেন ‘আফ্রিকাস বিজনেস হিরোস’ নামে রিয়েলিটি শো।

এই শোতে বিজয়ীকে দেয়া হবে ১৫ লাখ ডলার পুরষ্কার। আফ্রিকার ব্যবসায়ী উদ্যোক্তাদের এতে আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিচারক প্যানেলে ছিলেন জ্যাক মা। কিন্তু চীনের আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা করার পর থেকেই আলিবাবা’র একজন নির্বাহী তাকে বিচারক পদ থেকে বাদ দিয়েছেন। এমনকি প্রতিযোগিতার ওয়েবপেইজ থেকে জ্যাক মা’র ছবি নামিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে জ্যাক মা’র প্রমোশনাল ভিডিও। দ্য ফিনান্সিয়াল টাইমসে এ কথা বলা হয়। এতে বলা হয়েছে ওই প্রতিযোগিতার ফাইনাল বিলম্বিত করা হয়েছে আগামী বসন্ত পর্যন্ত। আলিবাবা’র এক মুখপাত্র ওই পত্রিকাকে বলেছেন, শিডিউল নিয়ে সমস্যা থাকার কারণে বিচারক প্যানেলে জ্যাক মা আর থাকছেন না।

চীনের সবচেয়ে সফল এই ব্যবসায়ী দেশটির নিয়ন্ত্রক এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সমালোচনা করেন অক্টোবরে। তিনি তখন সাংহাইয়ে এক বক্তব্যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংস্কার দাবি করেন। অভিযোগ করেন, এ পদ্ধতি উদ্ভাবনী ব্যবস্থার গলা টিপে ধরছে। এর প্রায় এক সপ্তাহ পরে সাংহাই স্টক এক্সচেঞ্জ আলিবাবা’র অঙ্গ প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৭০০ কোটি ডলারের ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) স্থগিত করে দেয়। তারপর থেকেই জ্যাক মা’কে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা