আন্তর্জাতিক

করোনা শনাক্ত হয়নি যেসব দেশে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে দুনিয়া। চীন ছাড়িয়ে এই ভাইরাস এখন দখল নিয়েছে বিশ্বের সব দেশেই। ভাইরাসটির আঁতুড়ঘর চীনে প্রকোপ কমে আসলেও এখন ইউরোপে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মারাত্মক ঝুঁকিতে আছে এশিয়ার দেশগুলো।

এরিমধ্যে বিশ্বের প্রায় দুশ'টি দেশ ও অঞ্চলে করোনা হানা দিয়েছে। তবে বিশ্বের অধিকাংশ দেশে ভাইরাসটি হানা দিলেও এখনও কিছু দেশ রয়েছে যারা এর থেকে মুক্ত। এখনও সেখানে করোনাভাইরাস হানা দিতে পারেনি।

দেখা গেছে, এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকা মহাদেশে করোনাভাইরাস হানা দিলেও সেখানকার বেশ কয়েকটি দেশ ও অঞ্চল আশ্চর্যজনকভাবে হলেও এই ভাইরাস মুক্ত। অর্থাৎ এখনো সেখানকার কারও মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়নি। যদিও সেসব স্থানে ভাইরাসটির অস্তিত্ব আছে কি না তা নিশ্চিত নয়।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা অনেক দেশে পর্যাপ্ত পরীক্ষা ও ব্যবস্থা না নেয়ার ফলে সম্ভবত সেসব স্থানে করোনাভাইরাস শনাক্ত হয়নি। কাজেই সেসব দেশে যে এর উপস্থিতি নেই, তা এখনই জোর দিয়ে বলা সম্ভব নয়। তবুও সেসব দেশ এই প্রাণঘাতী ভাইরাস থেকে এখনও মুক্ত আছে তা বলা যেতেই পারে। জেনে নেয়া যাক তেমনই কিছু সৌভাগ্যবান দেশ ও জাতির কথা।

এখন পর্যন্ত এশিয়া মহাদেশে ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কেমিনিস্তানে করোনা আক্রমণ করতে পারেনি।

ওশেনিয়া মহাদেশের যে সব দেশে এখনও করোনার উপস্থিতি মেলেনি তার মধ্যে রয়েছে সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।

করোনার থাবা আফ্রিকা মহাদেশে পড়লেও বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা, লেসেথো এখনও নিরাপদেই আছে বলা যায়।

শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বে করোনায় নিহতের সংখ্যা ২৪ হাজার ৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩২ হাজার ৯২৬ জন। অপরদিকে ১ লাখ ২৪ হাজার ৩৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। আর মারা গেছে সব মিলিয়ে ৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা