আন্তর্জাতিক
করোনাভাইরাস

নিউইয়র্কে চার বাংলাদেশির মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার একদিনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চার বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এলমহার্স্ট হসপিটালে তিন জন আর প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে মারা গেছেন একজন।

৬০ বছরের আবদুল বাতেনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী। তিনি ব্রুকলিনে বসবাস করতেন। নিহতহ ৪২ বছরের বাংলাদেশি নারীর বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি অ্যাস্টোরিয়ায় বাস করতেন। ৫৯ বছর বয়সী রংপুরের এ টি এম সালাম থাকতেন ওয়েস্ট বে লং আইল্যান্ড এলাকায়। ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান বাস করতেন এলমহার্স্ট এলাকায়।

এ নিয়ে এ অঙ্গরাজ্যটিতে রোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট আটজন বাংলাদেশি মারা গেলেন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ পরিস্থিতি নিউইয়র্কে। প্রায় প্রতিদিনই সেখানে প্রআক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা বুলেটের গতিতে ছড়াচ্ছে। এই অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত করোনায় কমপক্ষে ২১০ জন মারা গেছেন। আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা