আন্তর্জাতিক

সদ্যমুক্ত নাগরনো-কারাবাখ পুনর্গঠনে অংশ নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে উদ্ধারকৃত নাগরনো-কারাবাখের পুনরুদ্ধার হওয়া অঞ্চল পুনর্গঠনে অংশ নিতে আজারবাইজানের সঙ্গে আলোচনায় বসছে ইরান। বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আব্বাস মুসাভি আজারবাইজানের উন্নয়ন সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওরখান মোহাম্মাদভের সাথে সাক্ষাতের পর এ তথ্য জানান।

বুধবার (২৩ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি লিখেছেন, উদ্ধারকৃত নাগরনো-কারাবাখ অঞ্চল পুনর্গঠনে ইরান তার দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বিষয়ে মোহাম্মাদভের সাথে তার কথা হয়েছে। ইরানের রাষ্ট্রদূত মুসাভি বলেন, এ ব্যাপারে আজারবাইজানের সঙ্গে ইরানের চুক্তি স্বাক্ষরিত হবে।

বুধবার ইরানের নির্মাণ সংস্থা আজারবাইজানের পুনরুদ্ধার হওয়া এলাকায় আবাসিক ভবন ও সরকারি অফিস আদালত এবং রাস্তাঘাট নির্মাণে সহযোগিতা করতে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সম্প্রতি ঘোষণা করেছেন, নাগরনো-কারাবাখের উদ্ধার হওয়া অঞ্চলগুলো পুনর্গঠনে তার সরকার বন্ধুপ্রতীম দেশগুলোকে আমন্ত্রণ জানাবে। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা