আন্তর্জাতিক

তাইওয়ান প্রণালীতে চীনের নজরদারিতে মার্কিন যুদ্ধজাহাজ

আর্ন্তজাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে চীন। এ ধরনের মিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থকদের ‘উত্তেজক বার্তা’ দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে এর নিন্দাও জানিয়েছে দেশটি।

শনিবার মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস মাস্টিন তাইওয়ান প্রণালী অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের নিয়ন্ত্রিত জাহাজটি এ পথ পাড়ি দিয়েছে।

এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালী পার হওয়ার পুরো সময়জুড়ে তাদের বিমান ও নৌবাহিনী যুক্তরাষ্ট্রের জাহাজটিকে ‘অনুসরণ ও পর্যবেক্ষণ’ করেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করায় রত আর তাইওয়ানকে নিজেদের স্বার্থপর কৌশলগত উদ্দেশ্যের জন্য গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

রয়টার্স জানিয়েছে, এবার নিয়ে চলতি বছর ১২তম বারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ প্রণালীটি অতিক্রম করল। তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন; কিন্তু অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিসহ এই দ্বীপটির প্রতি সমর্থন ও তাইওয়ান প্রণালীতে নিয়মিতভাবে যুদ্ধজাহাজ পাঠায় যুক্তরাষ্ট্র।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা