আন্তর্জাতিক

অশ্লীল ডিভিডি নষ্ট করায়  বাবা-মার বিরুদ্ধে ছেলের মামলা!

আর্ন্তজাতিক ডেস্ক : বাবা-মাকে আদালতে টেনে নিয়ে গেল ছেলে। বাড়িঘর, জমিজমা নিয়ে বিবাদ নয়, তার বিপুলসংখ্যক অশ্লীল ডিভিডির কালেকশন নষ্ট করে দিয়েছিলেন বাবা-মা। এর জন্যই বাবা-মার বিরুদ্ধে ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে হাজির ছেলে। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে।

মিশিগানের বাসিন্দা ডেভিড রেকিংয়ের (৪২) জিম্মায় ছিল এক হাজার ৬০৫টি ডিভিডি ও অন্যান্য সামগ্রী। সেসব নষ্ট করে দিয়েছিলেন বাবা বার্থ রেকিং ও মা পল রেকিং। তীব্র ক্ষোভে ২০১৯ সালে বাবা-মার বিরুদ্ধে মামলা করেন মিশিগানের আদালতে। শেষ পর্যন্ত সম্প্রতি ঘোষণা করা রায়ে ওই বিপুল পরিমাণ ক্ষতিপূরণের টাকা ডেভিডকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় ৬৩, ৬১, ২১৬ টাকা জরিমানা পাবে ডেভিড।

আসলে ওইসব ডিভিডিসহ অন্যান্য জিনিসের দাম ২৫ হাজার ডলার। কিন্তু আদালতে ডেভিডের আইনজীবী বলেন, যেসব জিনিস ডেভিডের বাবা-মা নষ্ট করে দিয়েছে তার ক্ষতিপূরণ হওয়া সম্ভব নয়। তাই তাদের ওইসব নষ্ট করে দেওয়ার সম্পত্তির মূল্যের ৩ গুণ টাকা ফেরত দিতে হবে। ডেভিডের বাবা-মা জানিয়েছেন, ছেলের ওইসব ‘সম্পত্তি’ নষ্ট করে দিয়ে তাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু তা মানতে নারাজ ছেলে। সূত্র- গার্ডিয়ান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা