আন্তর্জাতিক

আজ থেকে লকডাউনে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালের দুজন করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটিতে লকডাউন ঘোষণা করেছে সরকার।

আজ ২৪ মার্চ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে পুরো নেপালে লকডাউন শুরু হবে। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।

নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস সূত্রে এ খবর জানা যায়।

হিমালয়ান টাইমস আরো জানায়, আগামী শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা। সে ভাষণে নেপালের প্রধানমন্ত্রী করোনা প্রতিরোধে দিক নির্দেশনা দেবেন ।

নেপালে আক্রান্তদের দু’জনেই বিদেশ ফেরত। গত ২৩ জানুয়ারি নেপালে চীন ফেরত এক শিক্ষার্থীর শরীরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এদিকে আজ ফ্রান্স ফেরত আরেক কিশোরীর শরীরেও করোনা ভাইরাস ধরা পড়েছে।

এদিকে করোনা রোগী অল্প হলেও এরমধ্যে নেপালের সব সিনেমা হল, স্টেডিয়াম, সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এছাড়া রাজধানী কাঠমান্ডুতে দুটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করে রেখেছে নেপালের সেনাবাহিনী।

আর করোনা প্রতিরোধে এমন প্রস্তুতিতে সাড়া বিশ্বেই প্রশংসিত হচ্ছে নেপাল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা