আন্তর্জাতিক
মিছিলে বাংলাদেশিরা

৯ দফা দাবিতে উত্তাল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক ‘সল’ চত্বর। এতে বাংলাদেশি অভিবাসী ছাড়াও বিভিন্ন দেশের হাজারো অভিবাসী অংশ নেন।

বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলাসহ বিভিন্ন দেশের ১৪টি মানবাধিকার সংগঠনের সদস্যরা তাদের অধিকারের কথা তুলে ধরেন।

এতে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, চুক্তি ছাড়া ওয়ার্ক পারমিট, কৃষিকাজে নিয়োজিত অবৈধ প্রবাসীদের জন্য বিনা শর্তে ডিক্লারেশন ও কর্মসংস্থানসহ ৯টি দাবি তুলে ধরা হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, সারা বিশ্বের মতো স্পেনেও প্রবাসীদের ন্যায্য দাবিগুলো এখনো পূরণ হয়নি। এখনো প্রবাসীসহ স্থানীয় শ্রমিকরা মালিকপক্ষের কাছে শোষিত হচ্ছে। এসব বৈধ দাবি পূরণ করার জন্যই তারা রাজপথে নেমে এসেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা