আন্তর্জাতিক

বৃদ্ধাশ্রমের আগুনে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ওই বয়স্ক লোকজন একা একা চলাফেরা করতে পারতেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ডিসেম্বর) সকালের দিকে বাশকোর্তোস্তান অঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ইশবুলদিনা গ্রামে সোমবার মধ্যরাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখান থেকে বের হতে সক্ষম হয়েছেন চার ব্যক্তি। তারা অগ্নিকাণ্ডের ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন।

রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া চারজনের মধ্যে একজন ওই বৃদ্ধাশ্রমের কর্মচারী এবং বাকি তিনজন সেখানকার বাসিন্দা। ওই নারী কর্মী তাদের তিনজনকে একতলা কাঠের বাড়িটি থেকে বের করে আনতে সক্ষম হন।

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ১১ জন বৃদ্ধাশ্রমের বাসিন্দা। তারা ঠিকমতো চলাফেরা করতে অক্ষম ছিলেন। ফলে এই বয়স্ক লোকজন দ্রুত বের হয়ে আসতে পারেননি। কিভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত নয়। তবে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা