আন্তর্জাতিক

স্ত্রীর সঙ্গে ঝগড়া কারফিউ ভেঙে ৪২০ কি:মি: হাঁটলেন

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন ৪৮ বছর বয়সী এক ইতালিয়ান ব্যক্তি। সিদ্ধান্ত নেন ‘মাথা ঠাণ্ডা না হওয়া পর্যন্ত’ তিনি থামবেন না। এভাবে হাঁটতে হাঁটতে তিনি একসময় পৌঁছে যান বাড়ি থেকে ৪২০ কিলোমিটার দূরে।

গত ১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ২টার দিকে তাকে একটি জাতীয় মহাসড়কের পাশ থেকে আটকায় ইতালিয়ান পুলিশ। কারণ, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশটিতে চলছে কারফিউ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে।

জানা গেছে, টানা এক সপ্তাহ হেঁটে ইতালির কোমো প্রভিন্স থেকে হেঁটে ৪২০ কিলোমিটার দূরের এলাকা ফানোতে পৌঁছান তিনি। ইতালিয়ান গণমাধ্যম রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, এই সময়ের মধ্যে দৈনিক ৬৫ কিলোমিটার হেঁটেছেন তিনি।

এদিকে, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ফিরে না আসায় তার স্ত্রী বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে ওই ব্যক্তি পুলিশকে জানান, ‘তিনি সামান্যই ক্লান্ত’। আর এতখানি পথ হেঁটে পাড়ি জমিয়ে তিনি ইতোমধ্যে ‘ইতালিয়ান ফরেস্ট গাম্প’ হিসেবে খ্যাতি পেয়েছেন।

আটকের পর বিশ্রামের জন্য তাকে একটি হোটেলে রাখা হয়। এরপর তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয়ার আগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় কারফিউ ভঙ্গের দায়ে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা