আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের ২য় সপ্তাহে টিকা বিতরণ

আর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর টিকা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড। কোন রাজ্যগুলো অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে টিকা পাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতর (এইচএইচএস)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, প্রথম দফা জরুরি ভিত্তিতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ৬৪ লাখ টিকা বিতরণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

টিকার জরুরি ব্যবহারে ফাইজারের আবেদন পর্যালোচনার জন্য এফডিএ ও তার পরামর্শদাতারা ১০ ডিসেম্বর বৈঠক করবে। এদিকে ফাইজার-বায়োএনটেক দাবি করেছে তাদের টিকা করোনা থেকে ৯৫ ভাগ সুরক্ষা দেবে।

সরকারের টিকা নিয়ে কাজ করা সংস্থা ‘অপারেশন ওয়ার্প স্পিড’র কর্মকর্তারা জানান, প্রথম দফা কি পরিমাণ টিকার ডোজ সরবরাহ হবে গত শুক্রবার তারা জানিয়ে দিয়েছে। যাতে করে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা টিকা বিতরণ শুরু করা যায়। চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রে ৪ কোটি টিকা বিতরণ করা হবে বলে কর্মকর্তারা জানান।

প্রেসব্রিফিং-এ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য ও মানবসেবা দফতরের সচিব আলেক্স আজার জানান, কারা কারা অগ্রাধিকার ভিত্তিতে আগে টিকা পাবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে টিকা প্রদান কর্মসূচির শুরুতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ এবং মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের আগে অন্তর্ভুক্ত করা হবে।

ডা. রেডফিল্ড বলেন, এই টিকা আমাদের কাছে অন্যরকম কিছু, অন্তত আনন্দদায়ক। টিকা প্রদান কর্মসূচী শুরুর আগে এই কয়েক সপ্তাহ সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরা নিশ্চিত করতে হবে। আর সম্ভবত আমরা ডিসেম্বরের ২য় সপ্তাহে টিকা বিতরণ শুরু করতে যাচ্ছি।

তিনি বছর শেষে ৪ কোটি টিকা বিতরণ করা হবে বলে জানান। এর মধ্যে ২ কোটি স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ ঝুঁকিপূর্ণদের জন্য প্রয়োজন হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং এর পরে টিকা বিতরণের পরিমাণ আরও বাড়বে।

যদিও ফাইজারের টিকা মাইনাস ৯৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করতে হবে তা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে অপারেশন ওয়ার্প স্পিডের। তবে তারা আশ্বাস দিয়েছে, এর একটি কার্যকর সমাধান বের করা হবে। সূত্র: ডেইলি মেইল

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা