আন্তর্জাতিক

গুজরাটের করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত-৫

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ভারতের গুজরাটে করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আর এ অগ্নিকান্ডে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। গুজরাটের রাজকোটের উদয় শিবানন্দ কোভিড হাসপাতালে এ অগ্নিকাণ্ড হয়।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গভীর রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু হলে আটকে পড়েন পাঁচজন রোগী। ধোঁয়া ও আগুনের তীব্রতায় ভবন থেকে সময়মত বেরিয়ে আসতে পারেননি তারা। তবে আগুন লাগার বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এই আগুন লাগার ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। দমকল বিভাগ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীরা। দ্রুত ৩০ জন রোগীকে বের করে আনা হয়। তবে আইসিইউ ইউনিটের মধ্যেই মৃত্যু হয় ৩ জনের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে তদন্ত না করে এখনই কিছু বলতে নারাজ দমকল বিভাগ।

গত ৬ আগস্ট গুজরাটের আহমেদাবাদে করোনা হাসপাতালে এমন একটি ভয়াবহ অগ্নিকান্ডের বিধ্বংসী ঘটনায় ৩ জন নারীসহ ৮ জন করোনা রোগী পুড়ে মারা যায়। তখনও আগুন লাগে নভরংপুরার শ্রে সুপার স্পেশ্যালিটি হসপিটালের আইসিইউতে। হঠাৎ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা।

মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও সংলগ্ন ওয়ার্ডে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। অসুস্থ অবস্থাতেই প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেক রোগী। কিন্তু প্রাণ রক্ষায় ব্যর্থ হন অনেকে । এবার ফের আগুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা