ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল কাতার
আন্তর্জাতিক

ইরানে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করল কাতার

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান জানিয়েছেন, কাতার আনুষ্ঠানিকভাবে ইরানে একজন বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে। প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে কাতার এই পদক্ষেপ নিল।

রেজা আরদাকানিয়ান জানান, ইরান হচ্ছে চতুর্থ দেশ যেখানে কাতার বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করলো। এর আগে দেশটি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সে বিশেষ বাণিজ্য প্রতিনিধি নিয়োগ করেছে। রেজা আরদাকানিয়ান বলনে, কাতারের এই পদক্ষেপের অর্থ হল দেশটি ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গভীর করার জন্য আন্তরিক এবং সুস্পষ্ট চেষ্টা চালাচ্ছে।

এদিকে ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নিউজ ওয়েবসাইট পাভেন থেকে জানানো হয়েছে যে, রেজা আরদাকানিয়ান এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলী বিন আহামদ আল-কুওয়ারি গতকাল (মঙ্গলবার) জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন।

এ চুক্তির আওতায় দু দেশের মধ্যে পানি, সুয়ারেজ ট্রিটমেন্ট, বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাসের ১৪টি খাতে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। ইরান ও কাতার হচ্ছে বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুই শক্তি। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা