আন্তর্জাতিক

সৌদি তেল স্থাপনায় ইয়েমেনী হুতির ক্ষেপণাস্ত্র  হামলা

আন্তর্জাতিক ডেস্ক : জি-২০ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী সমর্থিত সেনারা।

সোমবার ( ২৩ নভেম্বর) ইয়েমেনী ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে সৌদির বৃহৎ তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। খবর ডেইলি সাবাহর।

জেনারেল সারিয়ি আরও জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সম্প্রতি সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পন্ন হয়। ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান জেনারেল সারিয়ি।

২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী দখল করে নিলে এ সংঘাত শুরু হয়। ইয়েমেন যুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা