আন্তর্জাতিক

একটি কবুতরের দাম ১৭ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে নিলামে একটি কবুতরের দাম উঠেছে ২০ লাখ ডলার । মেয়ে জাতের কবুতরটি যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ কোটি টাকা দামে বিক্রি হয়।

রোববার ( ১৫ নভেম্বর) এটি বিক্রির জন্য বেলজিয়ামে নিলামে তোলা হয়েছিল। চীনের এক ধনাঢ্য ব্যক্তি শখের কবুতরটি কিনে নিয়েছেন।এর নাম নিউ কিম। বয়স দুই বছর।

বিশেষ প্রজাতির এই কবুতরটি রেসিং পিজন হিসেবে পরিচিত। এই প্রজাতির কবুতর এত দামে বিক্রির ঘটনা এটিই প্রথম। এই বিশেষ প্রজাতির কবুতর ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়। সাধারণত কবুতরগুলোকে ১০০ থেকে ১ হাজার কিলোমিটার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেয়া হয়।

সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছবে, সে বিজয়ী। মোটা অঙ্কের অর্থ মিলবে তার মালিকের। কবুতরদের এ প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এর পর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার। এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত।

যে চীন ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে, তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি। কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়।

নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

সান নিউজ/এসএ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা