ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক
ছয় শীর্ষ কমান্ডার নিয়োগ

ইরানের সামরিক বাহিনীতে বড় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। এতে জেনারেল স্টাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং বাসিজ ফোর্সে ছয়জন জ্যেষ্ঠ কমান্ডারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার ডেপুটি করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হায়দারিকে।

এ ছাড়া মেজর জেনারেল পদে উন্নীত আহমদ ভাহিদিকে আইআরজিসির সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা ইজাদি।

অন্যদিকে, রিয়ার অ্যাডমিরাল আলি ওজমায়ীকে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার এবং হোসেইন তাইবকে বাসিজ ফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া ছয় সিনিয়র কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, সর্বোচ্চ নেতার এই আস্থা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দেশের নিরাপত্তা, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অবদানের স্বীকৃতি।

আরাঘচি আরও বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া ‘সাম্প্রতিক দুটি যুদ্ধের’ সময় এসব কমান্ডারের সক্ষমতা প্রমাণিত হয়েছে। দেশের প্রতিরক্ষা ও সংকট মোকাবিলায় তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডাররা ইরানের নিরাপত্তা, মর্যাদা ও সক্ষমতা রক্ষায় সফলভাবে দায়িত্ব পালন করবেন।

সূত্র : আল জাজিরা

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

বিয়ে করলেই পাবেন ৫ লাখ, মানতে হবে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও স...

অভিবাসন দমন অভিযানে হাজার হাজার ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...

মোবাইল ব্যাংকিংয়ে কড়া নজরদারি, লেনদেনে মিলবে প্রেরক-গ্রহীতার তথ্য

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে অর্থ লেনদেনকে আরও নিরাপদ কর...

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশে যারা

ক্লাবের জনপ্রিয়তা, তারকাখ্যাতি ও অর্থের ঝনঝনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের...

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা