ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

কিয়েভে রুশ হামলায় নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, ব্রোভারস্কি জেলার তিনটি স্থানে হামলা চালানো হয়।

তার ভাষ্য, হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষে একটি আবাসিক ভবন, কয়েকটি আনুষঙ্গিক স্থাপনা ও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

তাকাচেঙ্কো বলেন, উদ্ধারকর্মীসহ সংশ্লিষ্ট সব জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন এবং হামলার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যক্রম চলছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কিয়েভে হামলার কথা নিশ্চিত করেছে। তবে মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনী রাজধানীর একটি সামরিক-শিল্প স্থাপনা এবং জ্বালানি ও লুব্রিকেন্টের একটি গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

রাশিয়ার বিভিন্ন এলাকায় ইউক্রেনের হামলার অভিযোগ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়ার সময় ওডেসার দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জলসীমায় দুটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে।

এদিকে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একই ঘটনায় ইলস্কি তেল শোধনাগারে আগুন ধরে যায়।

ক্রাসনোদার অপারেশনাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি ও বিশেষায়িত সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

রাশিয়ার লিপেৎস্ক অঞ্চলের জাদোনস্ক শহরেও একটি ড্রোন বিধ্বস্ত হয়ে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইগর আর্তামোনভ।

তিনি জানান, ঘটনায় চারটি ব্যক্তিগত বাড়ি, একটি গাড়ি ও একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংযোগ পুনরুদ্ধারের কাজ শুরু করেছেন।

রাশিয়ার সামারা অঞ্চলেও একটি শিল্পপ্রতিষ্ঠানে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি করেছেন আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ। হামলার পর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানান তিনি।

প্রায় ৪০০ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাশিয়ার বিভিন্ন এলাকা, রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়া এবং আজভ সাগরের ওপর মোট ৩৯৭টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত ও ধ্বংস করেছে রুশ বাহিনী।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা