আন্তর্জাতিক

কানে হেডফোন লাগিয়ে মোবাইল গেমে মত্ত, ট্রেনের ধাক্কায় মৃত ২ যুবক

সান নিউজ ডেস্ক: মোবাইলে অনলাইনে গেম খেলতে গিয়ে এতটাই মত্ত হয়ে গিয়েছিল তারা যে খেয়ালই হয়নি কখন ছুটে এসেছে দ্রুতগামী ট্রেন। চালক বারবার হর্ন বাজালেও কানে হেডফোন থাকায় কোনও হুঁশ ছিল না। যার পরিণতিতে মর্মান্তিক ভাবে প্রাণ গেল দুই কিশোরের। বুধবার বছরের শুরুর দিনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের রামনগর থানার দিঘা-তমলুক রেল লাইনের ওপর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে নাগাদ দিঘা তমলুক রেল লাইনের বিরামপুরের কাছে রেললাইনের ওপর বসে মোবাইলে গেম খেলায় মেতে উঠেছিল বিরামপুরের বাসিন্দা অপূর্ব দাস ও ফতেপুরের সুব্রত পাত্র। দু'জনের কানেই ছিল হেডফোন। তাদের বয়স ১৮ এবং ২০ বছর। ঠিক সেই সময় দিঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে ছুটে আসছিল কান্ডারী এক্সপ্রেস ট্রেন। আচমকাই রেল ট্রাকের ওপর দুই যুবককে দেখতে পেয়ে চালক বারেবারে হর্ন বাজাতে থাকে। তারপরেও সজোরে ব্রেক কষে। কিন্তু ততক্ষণে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েছে তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা