আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান নারভানে সিডিএস রাওয়াত 

ভারতের ২৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। মঙ্গলবার বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে ভারতের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হিসেবে নতুন দায়িত্ব পান সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। মঙ্গলবার সেনাপ্রধানের পদ থেকে অবসর নেয়ার পরই ৬৫ বছর বয়সী বিপিন রাওয়াত এ পদে আসীন হন।

গত সেপ্টেম্বরে তিনি সেনাবাহিনীর উপ-প্রধান হয়েছিলেন। তারপূর্বে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডারের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে।

৩৭ বছরের চাকরি জীবনে, সেনাবাহিনীর একাধিক পদের দায়িত্বে ছিলেন তিনি। কর্মময় জীবনে জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতেও দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীলংকায় শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তিনি এবং তিন বছর মিয়নামারে ভারতীয় দূতাবাসে ভারতীয় প্রতিরক্ষা বিভাগে কাজ করেন।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে ভারতীয় মিলিটারি অ্যাকাডেমিরও ছাত্র ছিলেন।

জম্মু ও কাশ্মিরে অসাধারণ নেতৃত্বের জন্য তিনি ‘সেনা মেডেল’পান । নাগাল্যান্ডে আসাম রাইফেলসে (উত্তর) ইন্সপেক্টর জেনারেল পদে কাজের জন্য ‘বিশিষ্ট সেবা মেডেল’এবং ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ও পেয়েছেন একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে কাজের জন্য।

কয়েক দিন আগেই তিন বাহিনীর প্রধান হিসেবে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ নামে নতুন পদ সৃষ্টি করে ভারত সরকার। আর সেই পদে এবার বসানো হয় বিপিন রাওয়াতকে। ভারতে ২০ বছর আগের জটিলতা কাটিয়ে অবশেষে ঘোষণা করা হয় চিফ অফ ডিফেন্স স্টাফ।

গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত নেয়। সোমবার সেই পদে বসানো হলো বিপিন রাওয়াতকে।

ভারতীয় সামরিক তিন বাহিনী-স্থল, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা সিডিএস। বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন সিডিএস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা