আন্তর্জাতিক

ইসরায়েলে শক্তিশালী ড্রোন হামলা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক    

ইসরায়েলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রবিবার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলের একাধিক স্থানে বড় ধরনের ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, তারা রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে।

সারি দাবি করেন, হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় ইসরাইলি কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ইসরায়েলে ও আমেরিকান প্রতিরক্ষাব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধে ব্যর্থ হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। আমরা গাজার প্রতি আমাদের সমর্থন থেকে কোনোভাবেই সরে আসবো না, ফলাফল যাই হোক না কেন।’

স্থানীয় আল মাসিরাহ টিভির ওয়েবসাইট অনুসারে, সারি বলেন, ‘আমরা সব এয়ারলাইনকে সতর্ক করছি—অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে।’

তিনি বলেন করেন, ‘বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা, কারণ সেগুলো এখন আর নিরাপদ নয়।’

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ মুখপাত্র ইসরায়েলে বাহিনীর উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের দেখাবো যে, আপনাদের নেতৃত্ব আপনাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করছে; আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা