ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানি সেনা আটকের দাবি ভারতের, সীমান্তে ব্যাপক গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (০৩ মে) রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বিএসএফ।

গণমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে।

তবে রেঞ্জার্স সদস্য আটক নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম।

ধারণা করা হচ্ছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান রেঞ্জার্সের একজনকে আটক করেছে বিএসএফ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর ব্যাপক গুলি ছুড়েছে পাকিস্তানি বাহিনী।

এ নিয়ে টানা ১০ দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলিবিনিময় হলো। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা