ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে রেষারেষির মধ্যেই ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার (২৭ এপ্রিল) দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল রবিবার ভারতের নৌবাহিনী এ পরীক্ষা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নৌবাহিনীর দেওয়া এক পোস্টে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়েছে। তারা বলছে, এর মধ্য দিয়ে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ভারতের অবস্থানের পক্ষে বিশ্বনেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। গতকাল রবিবার তিনি তাঁর মাসিক রেডিও ভাষণে বলেন, প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টগবগ করছে।

মোদির এই বক্তব্যে তাঁর আগের কথাগুলোই প্রতিধ্বনিত হয়েছে। এর আগে তিনি হামলাকারীদের ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত’ খুঁজে বের করে সন্ত্রাসী আস্তানাগুলো ‘ধূলিসাৎ’ করার অঙ্গীকার করেছিলেন।

রবিবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রগুলো শক্তিশালী, দূরপাল্লার এবং উচ্চ-নির্ভুলতাসম্পন্ন হামলার উপযোগী করে তৈরি করা। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতীয় নৌবাহিনী তাদের প্রস্তুতি যাচাই করার ওপর জোর দিচ্ছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা