সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৭২৬০ অবৈধ অভিবাসী

সোমবার (৩ ফেব্রুয়ারি) মানবিজে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে।

তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মানবিজে হামলার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। দেশটির বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নারী এবং একজন পুরুষ। বিস্ফোরণে আরও ১৫ জন নারী আহত হয়েছেন।

দেশটির একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে হতাহতরা কৃষি শ্রমিক। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: কুর্দি যোদ্ধাদের ২৩ সদস্যকে হত্যা

গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর তুরস্ক-সমর্থিত সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাঝে ব্যাপক বৈরীতা তৈরি হয়েছে। এর মাঝে সিরিয়ায় কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করেন, তাহলে তাদের মাটিতে পুঁতে ফেলা হবে।

সিরিয়ায় তুর্কি বাহিনী ও তাদের মিত্ররা বাশার আল-আসাদের পতনের পর থেকে সেখানে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলেছে, কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। তুরস্ক বলেছে, সিরিয়ার ভবিষ্যতে এই গোষ্ঠীর কোনও স্থান নেই। সিরিয়ায় নেতৃত্বে পরিবর্তন ঘটায় দেশটির কুর্দিপন্থী প্রধান প্রধান উপদলগুলো কিছুটা আড়ালে চলে গেছে। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা