সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা, আহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে বিমান হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন ২৪ জন।

আরও পড়ুন: পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত

বুধবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি নাবাতিহের ওপর হওয়া এই দুটি হামলার তীব্র নিন্দা করেছেন এবং এগুলোকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। মিকাতি মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সাথেও কথা বলেছেন, তিনি এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিযুক্ত কমিটির সভাপতিত্ব করছেন।

মিকাতির অফিস এক বিবৃতিতে বলেছে, লেবাননের নেতা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে ইসরায়েলের ওপর দৃঢ় চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

নাবাতিহের আল-ফাওকার মেয়র ইয়াসির গান্দুরকে উদ্ধৃত করে বলেছে, ইসরায়েলি শত্রুরা বেসামরিক নাগরিকদের এবং নিজেদের বাড়িতে শান্তিপূর্ণভাবে অবস্থানরত বাসিন্দাদের হামলার লক্ষ্যবস্তু করছে। শত্রু ড্রোনটি নাবাতিহের আল-ফাওকার প্রধান সড়কে শাকসবজি পরিবহনের জন্য ব্যবহৃত একটি পিকআপ ট্রাককে লক্ষ্যবস্তু করে হামলা করেছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাতে লেবাননে প্রায় ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা