সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে এবং এতে ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বর্বরতা, নিহত ৭১

ছোট আকৃতির এ বিমানটি ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বিধ্বস্ত হয়।

স্থানীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভবনটির ছাদে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং সেটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

ওই ভবনে কর্মরত কর্মী জেরোমি ক্রুজ বলেছেন, আমরা সবাই বিকট শব্দ শুনতে পাই। এরপর আমরা দৌড়ে বেরিয়ে যাওয়া শুরু করি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন’স আরভি-১০। ছোট মডেলের বিমানটিতে ক্রুসহ চারজন বসতে পারেন। গত নভেম্বরে ফুলারটন বিমানবন্দরে আলাদা এক দুর্ঘটনায় দুজন আহত হয়েছিলেন। সূত্র: এএফপি

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা