সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত গাজার পুলিশ প্রধান 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলে আল-মাওয়াসি এলাকার একটি মানবিক নিরাপদ জোনে ইসরায়েলি বিমান হামলায় গাজার পুলিশ মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাহওয়ানসহ ১১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে এ হামলা চালায় বলে এক প্রতিবেদন জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: গাজায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা

প্রতিবেদন বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলে আল-মাওয়াসি এলাকাটি আগ্রাসনের শুরুর দিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময় অসহায় ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিলো ইসরায়েল। এদিকে, হামলায় নিহতদের মধ্যে ৩ শিশু ও ২ জন নারীও রয়েছেন বলে জানা যায়।

এ সময় হামলা পরবর্তীতে একটি ভিডিও ক্লিপে দেখা যায় যে, ঐ অঞ্চলটির আশ্রয় শিবিরের ক্ষতিগ্রস্ত অবস্থায় তাঁবুগুলো জ্বলছে। এরপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ ও কাপড় শুকানোর জন্য টাঙানো তারগুলোর মাঝখানে জীবিত ব্যক্তিদের খুঁজছে মানুষ।

হামাস পরিচালিত আল-আকসা টিভি জানায়, ইসরায়েলি বিমান হামলায় সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি গাজার পুলিশ বিভাগের মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাহওয়ানও নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলিতে আহত...

অপরদিকে, মানবিক নিরাপদ জোন হিসেবে চিহ্নিত ঐ এলাকায় তাদের হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। এই এলাকাটিতে যুদ্ধবিমান, ড্রোন ও কামানের মাধ্যমে এর আগেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গত (২২ ডিসেম্বর) এক হামলায় ৮ জন নিহত হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা