সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহীদের সমর্থনে দেশটির অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল-বশির। এমত অবস্থায় সিরিয়ায় ৪৮ ঘণ্টায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন: বাংলাদেশ হাইকমিশন অভিমুখে পদযাত্রা

ইসরায়েলি বাহিনী বলেছে, সিরিয়ায় কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে বিগত ৪৮ ঘণ্টায় প্রায় ৪৮০টি হামলা চালানো হয়েছে। এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন পর ইসরায়েল এই হামলার কথা জানায়।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, বিগত ৪৮ ঘণ্টার মধ্যে আইডিএফ (সেনাবাহিনী) সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদগুলোতে আঘাত করেছে এবং সেই গুলোকে সন্ত্রাসীদের হাতে পড়া থেকে বাধা দিয়েছে।

সামরিক বাহিনী আরও জানায়, এই হামলার শিকার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সিরিয়ার নৌবাহিনীর ১৫টি নৌযান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দেশটির বেশ কয়েকটি শহরে অ্যান্টি-এয়ারক্রাফ্ট ব্যাটারি এবং অস্ত্র উৎপাদানের স্থাপনাতেও হামলা করেছে ইসরায়েল।

এদিকে সংবাদমাধ্যম বিবিসি জানায়, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশটির সামরিক সম্পদকে নিষ্ক্রিয় করার প্রচেষ্টায় ইসরায়েল সিরিয়ার নৌবহরে ঐ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ

এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, সোমবার রাতে আল-বায়দা এবং লাতাকিয়া নৌ-বন্দরে হামলা করেছে, এ সময় সেখানে ১৫টি জাহাজ নোঙর করা ছিলো।

অপরদিকে বিবিসি লাতাকিয়া বন্দরে বিস্ফোরণের বেশ কয়েকটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখেছে এবং এ সকল ফুটেজে জাহাজ ও বন্দরের কিছু অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা