সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১টি বাস খাদে পড়ে২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

রোববার (২৫ আগস্ট)পাকিস্তানের কাহুটার আজাদ পত্তন রোডের গিরারি সেতুতে এই দুর্ঘটনাটি ঘটেছে।। এ সময় কাহুটা-রাওয়ালপিন্ডিগামী ১টি কোস্টার খাদে পড়ে গেলে এতে কমপক্ষে ২০ যাত্রী নিহত এবং আরও ১ জন আহত হয়েছেন বলে জানান উদ্ধারকারী কর্মকর্তা।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৯

এদিকে রেসকিউ ১১২২ পাঞ্জাবের কর্মকর্তা উসমান গুজ্জার জানান, কাহুটা-রাওয়ালপিন্ডিগামী সড়কে কোস্টারের ব্রেক ফেইল হওয়ার কারণে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলো।

তিনি জানান, দুর্ঘটনায় নিহত যাত্রীদের লাশ বর্তমানে কাহুটার তহসিল সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে । এ সময় নিহতদের অধিকাংশই পুরুষ।

অপরদিকে এ দুর্ঘটনায় গভীর ভাবে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘খুবই দুঃখের এ মুহূর্তে আমার সহানুভূতি শোকসন্তপ্ত পরিবারের সাথে রয়েছে।’

আরও পড়ুন: চীনে বর্ষণ-বন্যায় নিহত ১১

এরপর তিনি ‘ত্রাণ কার্যক্রম আরও ত্বরান্বিত করার’ প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে দুঃখিত’। ‘আল্লাহ এ ট্র্যাজেডিতে যারাই মারা গেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদের প্রিয়জনদের ধৈর্য্য দান করুন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা