সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বিশ্বকে জ্ঞান দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত বিশ্বকে যুদ্ধ নয়, জ্ঞান দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত বিশ্বে তাদের শান্তি ও সমৃদ্ধির ভূমিকাকে আরও মজবুত করবে।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

রাশিয়ার পর অস্ট্রিয়া সফরে গিয়েও যুদ্ধ থামানো ও শান্তির বার্তা এই দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এনডিটিভির খবরে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধের মধ্যে দুই দিনের রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় গেছেন। ৪০ বছর পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রিয়া সফর করছেন মোদি।

আরও পড়ুন: যুদ্ধবিরতি নিয়ে কাতারে ইসরাইল

অস্ট্রিয়ায় বসবাসকারী ভারতীয়দের মিলন মেলায় মোদি বলেন, হাজার বছর ধরে আমরা নিজেদের জ্ঞান ও দক্ষতা বিশ্বের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমরা যুদ্ধ দিইনি, বিশ্বকে বুদ্ধ দিয়েছি। ভারত সবসময় শান্তি ও সমৃদ্ধি বজায় রেখেছে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সেই কাজই করবে।

দু’দিনের রাশিয়া সফর শেষ করে মঙ্গলবার অস্ট্রিয়া পৌঁছান মোদি। গত ৪১ বছরের ইতিহাসে ইউরোপের এই দেশে প্রথমবার পা রেখেছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লি ফেরার কথা রয়েছে মোদির।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা