১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালালেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি
আন্তর্জাতিক

১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালালেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালালেন চীনা দুষ্কৃতি কুখ্যাত মাদক পাচারকারী কাই জি ফান। আর এ নিয়ে দ্বিতীয়বার তিনি জেল থেকে পালালেন। তার এই কাণ্ড দেখে হতবাক জাকার্তার তাংগেরাং জেল কর্তপক্ষ।

২০১৭ সালে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েন কাই জি ফান। বিচারে তার মৃত্যুদণ্ড দেন আদালত। তারপর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। সেখান থেকেই ১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেলেন কাই। সুড়ঙ্গটি গিয়ে শেষ হয়েছে একটি নিকাশী নালায়।

তাংগেরাংয়ের পুলিশ প্রধান জানিয়েছেন, এনিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালালেন কাই জি। জেলের অন্যান্য সঙ্গীদেরও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ তার সঙ্গ দেননি। জেল থেকে একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়েছে। ওইসব যন্ত্র কাজে লাগিয়েই সুড়ঙ্গ খুঁড়েছিলেন কাই জি।

২০১৭ সালে পুলিশ হেফাজতের বাথরুমের মেঝে খুঁড়ে পালিয়েছিলেন কাই। তবে পালানোর তিন দিনের মধ্যেই পূর্ব জাভায় ধরা পড়ে যান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা