সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে ছুরি হামলায় হতাহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের ১টি হাসপাতালে ছুরি হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। এ হামলায় ২৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইউনান প্রদেশের ঝেনজিয়ং পিপলস হাসপাতালে এই হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামি পোপের সাক্ষাৎ

চীনা সংবাদমাধ্যম দ্য পেপারে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় যে, হাসপাতালে কালো পোশাক পরিহিত ১ ব্যক্তি ছুরি হাতে একের পর ১ লোকজনের দিকে ছুটে যাচ্ছেন ও আঘাত করছেন। এ সময় ওই ব্যক্তির সাথে অপর ১ জনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও ঐ ব্যক্তিকে ছুরিকাঘাত করেননি হামলাকারী।

আরও পড়ুন: ভারতে লোকসভার তৃতীয় দফার ভোট আজ

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, হাসপাতালটির বাহিরে পুলিশের একাধিক গাড়ি অবস্থান নিয়েছে। এই সময় পুলিশের কমপক্ষে ১ ডজন কর্মকর্তাকে ঘটনাস্থলে তৎপরতা চালাতে দেখা যায়। হাসপাতালের প্রবেশদ্বারে কাছের গাড়ি পার্কিংয়ের এলাকা ঘিরে রাখা হয়েছে।

দেশটির কিছু গণমাধ্যমের খবরে বলা হয় যে, হাসপাতালে হামলার ঘটনায় ১ ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। কিন্তু তার বিষয়ে কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি

গত বছরের আগস্টে ইউনানের ১টি আবাসিক জেলায় মানসিক ভারসাম্যহীন ১ ব্যক্তি ছুরি হামলা চালান। এই হামলায় অন্তত ২ জন নিহত ও আরও ৭ জন আহত হয়। এরপর একই বছরের জুলাইয়ে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরি জামলায় ৩ শিশুসহ অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা