নিউইর্য়কে নাইট পার্টিতে গুলি, হতাহত ১৪
আন্তর্জাতিক

নিউইর্য়কে নাইট পার্টিতে গুলি, হতাহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রসস্টারে একটি পার্টিতে অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১৪ জন হতাহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বন্দুকধারী কতোজন ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত বারটায় রসস্টারের পেনিসিনভেনিয়া অ্যাভিনিউর গুডম্যান স্ট্রিটে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার সময় পার্টিতে শতাধিক লোকের জমায়েত ছিল বলে জানিয়েছে বিএনইউ নিউজ।

নিউইর্য়ক শহরের অভ্যন্তরীণ পুলিশ প্রধান মার্ক সিমনস বলেন, ‘এই অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আমরা আগে থেকে কিছুই জানতাম না। তবে ৯১১ এ কল পাওয়ার পর আমরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই।’

সিমিনস বলেন, ‘প্রায় ১৬ জনকে গুলি করা হয়েছে। যার মধ্যে দুজন মারা গেছেন। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে তাদের নাম তাৎক্ষণিক জানা যায়নি’।

ঠিক কতোজন স্যুটার ছিলেন, জানতে চাইলে এই পুলিশ প্রধান বলেন, ‘এই বিষযে এতো তাড়াতাড়ি কোনো মন্তব্য করা সমীচিন হবে না।’

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা