ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিডনিতে চার্চে ছুরি হামলায় আহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে একটি চার্চের বিশপ এবং উপাসকদের লক্ষ্য করে ছুরি হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু

এর মাত্র ২ দিন আগেও শহরের একটি মলে ভয়ঙ্কর ছুরি হামলায় ৬ জন নিহত হয়েছেন।

দেশটির রক্ষণশীল সংবাদ চ্যানেল স্কাই নিউজ অস্ট্রেলিয়ার খবরে বলা হয়েছে, ওয়াকেলি গির্জায় এ ঘটনায় ৪ জনকে ছুরিকাঘাত করা হয়েছে।

ইয়াহু নিউজ জানিয়েছে, সিডনির ওয়াকেলির একটি গির্জার লাইভ স্ট্রিম ফুটেজে দেখা গেছে একজন সন্দেহভাজন বিশপ মার মারি ইমানুয়েলকে ছুরিকাঘাত করছে। ফুটেজটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: আবারও বাংলাদেশে বিজিপির ৫ সদস্য

আহত ৪ জনের মধ্যে একজনের বয়স ৬০ এর কোটায়, একজন ৫০ এর কোটায়, একজন ৩০ এর কোটায় এবং আরেকজন ২০ এ কোটায়। তারা চিকিৎসাধীন রয়েছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নিশ্চিত করেছে, বেশ কয়েকজন লোককে ছুরিকাঘাত করা হয়েছে এমন রিপোর্টের পর পুলিশি অভিযান চলছে। ক্ষতিগ্রস্থদের প্যারামেডিকদের মাধ্যমে চিকিৎসা করানো হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা