সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরাইলের হামলায় ৮ হিজবুল্লাহ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় হিজবুল্লাহ বাহিনীর নেতাসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় নিহত বেড়ে প্রায় ৩২৫০০

বুধবার (২৭ মার্চ) দেশটির নিরাপত্তা সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্র ও লেবাননের সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স আরও বলেছে, সীমান্তবর্তী গ্রাম তাইর হারফায় হামলায় ৫ জন নিহত হয়েছেন। তার কিছুক্ষণ পরেই সীমান্ত শহর নাকুরায় একটি রেস্তোরাঁয় হামলায় অন্তত আরও ৩ জন নিহত হয়েছেন।

ইরানসমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, একদিন আগে দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে মারাত্মক ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা সীমান্তে কয়েক ডজন রকেট ছুড়েছে।

আরও পড়ুন: নিউইয়র্কে বাংলাদেশি তরুণ নিহত

ইসরাইলের জরুরি পরিষেবা জানায়, কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর রকেটের আঘাতে ১ কারখানা কর্মী নিহত হয়েছেন। এলাকাটিতে রকেট হামলার আগে সতর্ক করে সাইরেন বাজানো হলেও প্রাণহানি এড়ানো যায়নি।

হিজবুল্লাহর হামলার পর ইসরাইল ফের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কথিত লক্ষ্যস্থলগুলোতে হামলা চালায়।

গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরাইল ও হিজবুল্লাহ পরস্পরের দিকে গোলাবর্ষণ করে চলেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা