স্বাস্থ্য

১৫০তম দিনে আক্রান্ত ছয় হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগে করোনা সংক্রমণের দেড়শতম দিন পার হলো বৃহস্পতিবার (৬ আগস্ট)। এদিনই ৬ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। আর মৃত্যুবরণ করেছেন ১২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার হাজার ২৪ জন। যা মোট আক্রান্ত ছয় হাজার ১০৩ জনের ৬৬ শতাংশ। হিসেব পর্যালোচনায় দেখা গেছে মাত্র ১০ দিনে ৬ শতাংশ বেড়েছে সুস্থতার গড় হার। গত ২৮ জুলাই বিভাগে সুস্থতার হার ছিল ৬০ শতাংশ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৯ জন। আক্রান্ত হয়েছেন ৩৪ জন। পিরোজপুর ও বরগুনা জেলায় একজন করে মোট দুইজন মৃত্যুবরণ করেছেন।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৫০ দিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল জেলায় নতুন ১২ জনসহ দুই হাজার ৫৩৬ জন, পটুয়াখালী জেলায় নতুন পাঁচ জনসহ এক হাজার ৬৬ জন, ভোলা জেলায় নতুন তিনজনসহ ৫৫৭ জন, পিরোজপুর জেলায় নতুন শনাক্ত কেউ না থাকায় মোট আক্রান্ত পূর্বের ৭৫০ জন, বরগুনা জেলায় নতুন ১০ জনসহ ৬৮৮ জন আক্রান্ত এবং ঝালকাঠি জেলায় নতুন চারজনসহ ৫০৬ জন।

বরিশাল জেলায় এক হাজার ৭১৮ জন, পটুয়াখালী জেলায় ৭১৪ জন, ভোলা জেলায় ৪২৭ জন, পিরোজপুর জেলায় ৪১২ জন, বরগুনা জেলায় ৪৪৯ জন এবং ঝালকাঠি জেলায় ৩০৪ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪৫ জন, পটুয়াখালী জেলায় ৩৩ জন, ভোলায় ছয়জন, পিরোজপুর জেলায় ১৩ জন, বরগুনা জেলায় ১৪ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা