স্বাস্থ্য

মৃত্যু আরো ২১ জনের, আক্রান্ত ২১৯৯ 

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করেনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৩২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৮০৭ জনের।

শনিবার (১ আগস্ট) রাজধানীর মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

বরাবরের মতোই বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

চীনের উহান থেকে করোনা গত ছয় মাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে । চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। দেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মাদারীপুরে  মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সদর থানা এল...

দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

৪০১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তদের কাঁধে বাড়তি বোঝা

মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সং...

নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্...

রাজধানীর যেসব  রুটে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা