স্বাস্থ্য

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত এখন ৫৩৬৮

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: আক্রান্ত শনাক্তের ১৩৮তম দিনে বরিশাল বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৬৮ জনে। সুস্থ হয়েছেন অর্ধেকেরও বেশি দুই হাজার ৯৭৬ জন। এই সময়ে মৃত্যুবরণ করেছেন ১০৫ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮ জন, আক্রান্ত হয়েছেন ৮৬ জন। সুখবর হলো কেউ মৃত্যুবরণ করেননি।

বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ। ১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শনিবার (২৫ জুলাই) পর্যন্ত ১৩৮ দিনে বরিশাল জেলায় নতুন ৩৮ জনসহ দুই হাজার ৩০৫ জন, পটুয়াখালীতে নতুন ৭ জনসহ ৯৬০ জন, ভোলা জেলায় নতুন পাঁচজনসহ ৪৮৬ জন, পিরোজপুর জেলায় নতুন আটজনসহ ৬১৪ জন, বরগুনা জেলায় নতুন ২২ জনসহ ৫৭৫ জন আক্রান্ত এবং ঝালকাঠি জেলায় নতুন ছয়জনসহ ৪২৮ জনের করোনা পজিটিভ এসেছে।

বরিশাল জেলায় এক হাজার ২৯২ জন, পটুয়াখালী জেলায় ৫৩০ জন, ভোলা জেলায় ৩৩৬ জন, পিরোজপুর জেলায় ২৯১ জন, বরগুনা জেলায় ৩০২ জন ও ঝালকাঠি জেলায় ২২৫ জন সুস্থ হয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৪০ জন, পটুয়াখালী জেলায় ২৭, ভোলা জেলায় পাঁচজন, পিরোজপুর জেলায় নয়জন, বরগুনা জেলায় ১২ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা