স্বাস্থ্য

করোনায় ফেভিপিরাভিরের কার্যকরিতা নির্ণয়ে ‘খুলনা ট্রায়াল’  

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনার ওষুধ ফেভিপিরাভিরের (Favipiravir) কার্যকরিতা নির্নয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়েছে খুলনায়। আক্রান্ত রোগীদের ওপর এই বৈজ্ঞানিক পরীক্ষা বুধবার (২২ জুলাই) শুরু হয়েছে, চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন মোট ১০০ জন রোগীর ওপর গবেষণা চালানো হবে। গবেষণা শেষে এটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে।

‘খুলনা ট্রায়াল’ নামে পরিচিত এই গবেষণা কার্যক্রমে নেতৃত্বে দিচ্ছেন খুলনা মেডিকেল কলেজের জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস। কো-ইনভেস্টিগেটর হিসেবে আছেন, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস কে বল্লোভ, সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. তাহমিদা খানম, ডা. মাইনুল হক, ডা. রিশন ও ডা. অভিজিৎ।

গবেষণাদলের প্রধান ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, ফেভিপিরাভির (Favipiravir) ওষুধটির জেনেরিক নাম। ঢাকায় ট্রায়াল শেষে এটির ট্রায়াল খুলনায় অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে প্রাপ্ত্য তথ্য উপাত্তের ভিত্তিতে এই ঔষুধটির কার্যকরিতা নির্ধারণ করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা