স্বাস্থ্য

মাস্ক-স্যানিটাইজার রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

২ এপ্রিল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণায়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে গত ১২ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এ পণ্য দু’টি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সেসময় গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

এখন পর্যন্ত বিশ্বের ২০৩টি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। ফলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লাখ ৫০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৪৮ হাজার ২৭৬ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২ হাজার ৬২৭ জন।

এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ৫ লাখ ৯২ হাজার ৭১ জন। তাদের মধ্যে ৫ লাখ ৬১ হাজার ৬৫৫ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৩০ হাজার ৪১৬ জনের অবস্থা গুরুতর।

এছাড়া বাংলাদেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৬ জন, মারা গেছেন ৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা