ছবি: সংগৃহীত
ফিচার

হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি

জেলা প্রতিনিধি: হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি যেন কোমল সাজে সেজে ওঠে। এ সময়ের ভোর শুরু শীতল সূর্যের মোহনীয় আলোয়। চারদিকে ঘিরে থাকে হালকা কুয়াশার চাদর।

আরও পড়ুন: আজ নবমী, দেবীর ‘মহা আরতি’

হেমন্তের প্রকৃতিতে অনুভূত হয় যেন অন্য রকম শীতল আবেশ। প্রকৃতিতে ফুটে ওঠে বৈচিত্র্য। এ ঋতুতে সকালে রোদের আলোয় চিকচিক করে শিশির জমে ওঠা ফসলের খেত ও ঘাসের ডগায়।

পৌষ ও মাঘ- এই ২ মাস শীতকাল। তবে আশ্বিন-কার্তিক মাস থেকেই শুরু হয় শীতের আগমনী বার্তা। এ সময় সারা দিন কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় হালকা হিমেল হওয়া।

আরও পড়ুন: সমুদ্রে ১ নম্বর সতর্ক সংকেত বহাল

সোমবার (২৩ অক্টোবর) নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে ভোরে বেশ কুয়াশা দেখা যায়। হেমন্তের স্নিগ্ধ সকাল উপভোগ করছেন অনেকে।

ফসলের ক্ষেতে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা।

শহরের উকিলপাড়ার বাসিন্দা সিয়াম সোহাগ জানান, ইতিমধ্যে প্রকৃতিতে শীতের আবহ শুরু হয়েছে। এখন ভোরে শিশির ঝড়ছে। সেই সাথে সকালের হালকা শীত জানান দিচ্ছে শীত আসছে। আর কিছু দিনের মধ্যেই হয়তো শীত পূর্ণতা পাবে।

আরও পড়ুন: দেশের ১৪ হাজার ৭০৭ ভিক্ষুক পুনর্বাসিত

বরুনকান্দি এলাকার বাসিন্দা আকবর হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে ভোরে কুয়াশা দেখা যায়। সূর্য উঠার পর কুয়াশা আস্তে আস্তে কমে যায়। দিনে কিছুটা গরম থাকে। তবে শেষ রাতের দিকে একটু ঠাণ্ডা লাগে।

সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের জবার মোড় গ্রামের সবজি চাষি আশরাফুল ইসলাম জানান, এবার আগাম শীতের আমেজে ফুলকপিসহ সবজির চাষ করা হয়েছে। এতে ভালো দাম পাওয়া যাবে।

আরও পড়ুন: গাজীপুরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় এক সপ্তাহ আগে থেকেই দিনে গরম থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে যায় এবং হালকা শীত অনুভূত হয়।

ভোরে বেশ কুয়াশা থাকে। মনে হচ্ছে, এ বছর শীত একটু আগে চলে এসেছে। এবার শীতের তীব্রতাও বাড়তে পারে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা