ফিচার

মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে পুরাতন কাঠের ব্যবসা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ঐতিহ্য লালন চলছে মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী বাজারে পুরাতন কাঠের ব্যবসা। জেলা শহরের একমাত্র পুরাতন কাঠের বাজার এটি। এক সময় অনেক বেচা-কেনা হলেও এখন আর আগের ব্যবসা নেই। নতুন কাঠের বাজার, ইট সিমেন্টে কারণে হারিয়ে যাচ্ছে পুরাতন কাঠের বাজার। ব্যবসা এখন হারিয়ে যাওয়ার মতোই। কয়েক পুরুষের প্রাচীন এ কাঠের ব্যবসা আকঁড়ে ধরে রেখেছেন এ প্রজন্মের ব্যবসায়ীরা। তবে পুরাতন কাঠ, টিন এখন বন্ধের পথে রয়েছে এমনটাই একাধিক ব্যবসায়ী মনে করছেন।

কাটাখালী বাজার মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের পাশ দিয়ে বয়ে চলা রজতরেখা নদীর পাড়ে গড়ে উঠেছে। নদী কেন্দ্রীক হওয়াতে এ পুরাতন কাঠ বাজারের ছিল অনেক কদর। বৃটিশ আমলের এখানকার কাঠ ব্যবসা জমজমাট ছিল। জেলা সদরের দক্ষিণের মানুষের যাতায়াত করতে হয় এ বাজারের উপর দিয়ে। দক্ষিণের এলাকা যেমন- রাজা দিঘীরপাড়, পুরা, মাকহাটি অঞ্চলের মানুষ যাতায়াত করতো। কালের বিবর্তনে সড়ক পথে যোগাযোগ হওয়ার কারণে আর দক্ষিণের লোকজন এখন এ বাজারে নামতে হয় না। যার কারণে এখন লোক সমাগম না থাকায় মরা বাজারে পরিনত হয়েছে কাটাখালী বাজার৷

আরও পড়ুন: ইসি নিয়োগ বিলের আইনের গেজেট প্রকাশ

এ কারণে আস্তে আস্তে কাটাখালী বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখন এ বাজারে কাঠ টিনের বদলে ইট বালুর তৈরি পাকা ইমারত ঘড়ে উঠেছে। দাঁড়িয়ে আছে ঐতিহ্য ধারণ করে কয়েকটি কাঠ টিনের পুরাতন কাঠের দোকান। এক সময় শতাধিক দোকান থাকলেও। এখন ১২ টি মতো পুরাতন কাঠ টিন বেচাকেনার দোকান রয়েছে এখানে।

পুরাতন কাঠ ব্যবসায়ী শিপলু ফকির বলেন, আমরা তিন পুরুষ ধরে পুরাতন কাঠের ব্যবসা করে আসছি। প্রয়াত হাজী ওয়ালিউল্লাহ্ ফকির আমার দাদা। তিনি পুরাতন ঘর, দোকান ও পুরাতন কাঠের জাহাজ ক্রয়ের ব্যবসা শুরু করেছেন। এখন বাবা মো. জহিরুদ্দিন ফকিরের সাথে আমি ২০ বছর যাবৎ ব্যবসা করছি। এখন আর আগের মতো নেই। শহর কেন্দ্রিক হওয়ায়, এখন ইট সিমেন্ট তৈরিতে ঘর হয়। আমাদের ব্যবসার কদর কমে গেছে।

আরও পড়ুন: লেখাপড়ার পরিবর্তে শিশু হাসিবুল ব্যস্ত অর্থ রোজগারে

তিনি আরও বলেন, কাটাখালী বাজারে আগে ৪০ থেকে ৫০ জন ব্যবসায়ী পুরাতন ঘর কাঠের ব্যবসা করতো। এখন ১২, ১৩ টি ব্যবসা প্রতিষ্ঠান টিকে আছে। আমরা জেলা ছাড়াও পুরাতন মাল ক্রয়ের জন্য চাঁদপুর, শরিয়তপুর, বরিশাল ও নারায়ণগঞ্জের যাতায়ত করতে হয়।ক্রয় বিক্রয়ে সাথে আরও ৫০ জন মতো লোক আছেন। যারা পুরাতন ঘরের সন্ধান করেন। এরই মধ্যে রুজি রোজগার করে জীবীকা নির্বাহ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা